ঢাকা, -

আলোচিত সংবাদ

দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচছা জানালেন মহিউদ্দীন সুমন

মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মহিউদ্দীন সুমন। ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হাটহাজারী মডেল থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মহিউদ্দীন সুমন।

বাণীতে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মহিউদ্দীন সুমন বলেন- ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।

আরও পড়ুন  ঢাকার ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ইয়াবা কারবার

ঈদ ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।

তিনি বলেন- ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক-আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।

তিনি আরও বলেন- এই রমজানুল মোবারকে মানুষ ইফতার, সেহেরীসহ সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে এবং নিরাপদে ঈদ উদযাপন করতে পারবে ইনশাআল্লাহ। ঈদ মোবারক।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ