ঢাকা, -

আলোচিত সংবাদ

জাজিরায় নিহত ৬ জনের পরিচয় শনাক্ত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

 শরীয়তপুরের জাজিরায় ট্রাকের পেছনে ধাক্কা দেওয়া একটি অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে ৪টার দিকে উপজেলার নাওডোবা গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়িচালক জিলানি (২৮), গাড়ির হেলপার রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)। এর মধ্যে রবিউল ইসলামের বাড়ি ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায়। এ ছাড়া মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ।

আরও পড়ুন  ডোনাল্ড লু'র স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতপন্থি পল কাপুর

জাজিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার উজ্জ্বল কুমার বলেন, ভোর ৪টার দিকে আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এখন পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশের এসআই আব্দুল্লাহেল বাকী জানান, ভোরে নাওডোবা এলাকায় ঢাকাগামী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা ছয়জন নিহত হন।

আরও পড়ুন  কোরবানির গরু বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি দরে

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ