ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার বস্তিতে আগুন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন দাস জানিয়েছেন, খবর পেয়ে লামা বাজার, নন্দন কানন ও চন্দনপুরার তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের ডিএডি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সোমবার বেলা ১টা ২০ মিনিটে ফিরিঙ্গি বাজারের ওই বস্তিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফিরিঙ্গি বাজারের মেরিনার্স রোড সংলগ্ন ওই বস্তিতে আগুন লাগার পর দূর থেকেও কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ