ঢাকা, -

আলোচিত সংবাদ

সংসদ নির্বাচনে হেরে এবার উপজেলায় লড়বেন সাবেক এমপি জাফর

কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হয়ে এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে (চকরিয়া-পেকুয়া) আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।

জানা যায়, জাফর আলম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে (চকরিয়া-পেকুয়া) আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে (বীরপ্রতীক) আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ।

আরও পড়ুন  জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন জাফর আলম। তবে সে নির্বাচনে পরাজিত হয়ে এবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাফর আলম।

তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে ২০০৩ সালে চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। পরে ২০১৪ সালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পেশায় তিনি একজন মৎস্য ব্যবসায়ী।

উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য জাফর আলম বলেন, আমি জনগণের ভোটে ইউনিয়ন পরিষদ থেকে একাধারে পৌরসভার মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, এমপি নির্বাচিত হয়েছিলাম।

আরও পড়ুন  কুমিল্লায় চাকরিচ্যুত ব্যাংকারকে কুপিয়ে হত্যার অভিযোগ, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

দলের সর্বস্তরের নেতাকর্মী, সাধারণ জনগণ আমাকে বেশি ভালোবাসেন। তাই তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখতে চাই না, যোগ করেন সাবেক সাংসদ জাফর আলম।

জাফর আলমের দাবি, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার সার্বিক উন্নয়নে নতুন সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে সহযোগিতা করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চাচ্ছেন তিনি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ