ঢাকা, -

আলোচিত সংবাদ

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় একটি বিশেষ বিমানে তিনি রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর।

আরও পড়ুন  ইসরায়েল-হামাস নিয়ে ইলন মাস্কের সতর্কবার্তা

আগামীকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তারপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে তার সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

কাতারের আমিরের সফরকালে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এগুলো হলো: দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত, সাগরপথে পরিবহণ সংক্রান্ত, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষাসংক্রান্ত, ২ দেশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

আরও পড়ুন  জনদৃষ্টিকে সরকার ভিন্নদিকে ডাইভার্ট করতে চায়: মির্জা ফখরুল

এছাড়া শ্রমশক্তিবিষয়ক সমঝোতা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতাসহ ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ