ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম বিমানবন্দরে ৯০ হাজার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাতের ৯০ হাজার দিরহামসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। এসব দিরহাম বাংলাদেশি ২৭ লাখ টাকা বা ২৩ হাজার ৬৮৪ ডলারের সমান।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে এ যাত্রীকে আটক করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতের নাম মোহাম্মদ কায়সার হামিদ।

আরও পড়ুন  উখিয়ায় আরসার শীর্ষ কমান্ডারসহ গ্রেফতার ৪

বিমান বন্দর কাস্টমস সূত্র জানায়, বোয়ালখালীর বাসিন্দা মোহাম্মদ কায়সার হামিদ নামে ওই যাত্রীকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক এ্যান্টি হাইজ্যাকিং গেইটে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি এয়ার এরাবিয়ার এ৯-৫২১ ফ্লাইট যোগে রাতে শারজাহ গমনেচ্ছুক ছিলেন। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা উক্ত যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন  ঘূর্ণিঝড় 'মোখা' আরও এগিয়েছে, ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

উদ্ধার করা বিদেশি মুদ্রাগুলো শুল্ক গোয়েন্দার মাধ্যমে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে, যা পরবর্তীতে সরকার কর্তৃক জব্দ হবে।

জানা গেছে, বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী নির্ধারিত পরিমাণের (১ বছরে সর্বোচ্চ ১২ হাজার ইউএস ডলার বা এর সমমূল্যের অন্য কোনো বৈদেশিক মুদ্রা) বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করায় সমুদয় বৈদেশিক মুদ্রা যাত্রীসহ আটক করা হয়।

আরও পড়ুন  সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ, রেলওয়ে পূর্বাঞ্চল অফিসে দুদকের অভিযান

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ