ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম মহানগর আ.লীগের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের রুদ্ধদ্বার বৈঠক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অংশ নেন।

রবিবার (১২ মে) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  দুবাইয়ে সাবেক ভূমিমন্ত্রীর আরও ৩০০ বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সন্ধান

এছাড়া বৈঠক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগেরসহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বৈঠক সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আজকে আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করেছি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় আসছে ঐতিহাসিক পরিবর্তন

তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ১৩২ ইউনিটের মধ্যে ১০৫টির সম্মেলন সম্পন্ন, ৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৫টির সম্মেলন সম্পন্ন ও ১৫টি থানার মধ্যে ১টি থানার সম্মেলন সম্পন্ন করা হয়েছে। আগামী ১৯ মে মহানগরের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলনগুলো শেষ করে আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরে মহানগর সম্মেলন দেওয়া হবে বলে দায়িত্বশীল এই নেতা জানান।

আরও পড়ুন  পাকিস্তানে সামরিক গাড়িবহরে বোমা হামলা, আহত ৫; নিহত ৯

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ