ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে নিবন্ধনবিহীন অটোরিকশার বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর অন্যতম সড়ক টাইগারপাস এলাকায় দিন দিন বেড়েই চলছে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা।এছাড়াও শহরে চলাচলে অনুপযোগী গ্রাম সিএনজি ও রাস্তার দখল করে দোকান নির্মাণকারী দখলদারদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে।

প্রশাসন কিছু সময় ব্যবস্থা নিলেও বেশিরভাগ সময়ই রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। এক পাশে টাইগারপাস ট্রাফিক পুলিশ বক্স, অপরদিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় (রেলওয়ে) আর তার আধা কিলোমিটারের ভেতরে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যালয়।

আরও পড়ুন  শীতলক্ষ্যায় তেলের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ ৬

এর মাঝেই এমন অনুমোদনহীন পরিবহন গুলোর দৌরাত্ম্য ও রাস্তা দখল করে দোকান গড়ে ওঠায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। এ সকল যানবাহনের কারণে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে যানজটের। অপ্রাপ্তবয়স্ক ও মাদকাসক্ত চালকদের জন্য প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১০টা নগরীতে টাইগার পাস মড়ে ৩০ নিবন্ধনবিহীন অটোরিকশা জব্দ করে নগর ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন  ৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেওয়া টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা গণমাধ্যমকে জানান, টাইগার পাস মোড়ে অটোরিকশার দৌরাত্ম্য বেড়েছে। তাদের মাঝে মধ্যে ধরা হলে তারা ট্রাফিক বিভাগরে উপর তেড়ে আসে। তারপরও আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক (টিআই প্রশাসন) অনিল বিকাশ চাকমা, সার্জেন্ট সেলিম রানা, সার্জেন্ট পুলক দেব, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন  প্রকাশ্যে ক্ষমা না চাইলে ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ