ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে নির্বাচনি গণসংযোগে অসুস্থ হয়ে সমর্থকের মৃত্যু

জসিম উদ্দীন সিকদার (৫৫)। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাজেদা বেগমের নির্বাচনি গণসংযোগে অসুস্থ হয়ে জসিম উদ্দীন সিকদার (৫৫) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ মে) সন্ধ্যায় হাটহাজারী পৌর সদরের শেরে বাংলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জসিম উপজেলার মেখল ইউনিয়নের বাসিন্দা। তিনি হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য ছিলেন।

আরও পড়ুন  হাটহাজারীর কুয়াইশে বাস-ট্রাকের চাপায় অজ্ঞাতনামা পথচারী নিহত

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় শেরে বাংলা মাজার গেট এলাকায় মিছিল বের করেন সাজেদা বেগমের সমর্থকরা। ওই মিছিলে অংশ নেন জসিম। মিছিলের এক পর্যায়ে জসিম অসুস্থ বোধ করলে উপস্থিত অন্যান্য সমর্থকরা তাকে পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  বায়েজিদে 'সবুজ-ইলিয়াছ' গ্রুপের সংঘর্ষ, নিহত ১

সোমবার (২০ মে) বেলা ১১টায় পারিবারিক কবরস্থানে জসিমকে দাফন করা হয়।

আগামীকাল মঙ্গলবার (২১ মে) হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ