ঢাকা, -

আলোচিত সংবাদ

রাজধানীতে শিক্ষার্থী-জনতার বিক্ষোভ মিছিল

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সাইন্সল্যাব, উত্তরা, আফতাবনগর ও বায়তুল মোকাররম এলাকায় হাজার হাজার শিক্ষার্থী ও জনতা বিক্ষোভ মিছিল করেছেন।

শুক্রবার (২ আগস্ট) সকালে উত্তরা ও আফতাব নগরে এবং জুমার নামাজ শেষে সাইন্সল্যাব ও বায়তুল মোকাররম এলাকায় এসব মিছিল শুরু হয়।

এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। সাইন্সল্যাবে শুরু হওয়া মিছিলটি নিয়ে আন্দোলনকারীরা শাহবাগের দিকে গিয়ে সেখানে অবস্থান নেয়। অন্যদিকে রাজধানীর বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া মিছিলটি হাইকোর্ট হয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়ে অবস্থান নেয়।

আরও পড়ুন  জাপান-বাংলাদেশ বৈঠকে বিশেষ গুরুত্ব পেল জ্বালানি ও রোহিঙ্গা ইস্যু

এদিকে বেলা ১১টার দিকে বৃষ্টিতে ভিজে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, মহাখালিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও উত্তরা ৬ নম্বর সেক্টরে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গণমিছিল করে। মিছিলে থাকা বেশিরভাগ শিক্ষার্থীর গলায় পরিচয়পত্র ছিল।

এ সময় শিক্ষার্থীরা কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতে হতাহতের ঘটনায় বিচার দাবি করেন। এছাড়া তারা গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা ধরনের স্লোগান দেন। মিছিলের সামনে ও পেছনে পুলিশ ছিল।

আরও পড়ুন  চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অপসারণ

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ  ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে।

ঘোষণায় বলা হয়, আজ সারা দেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। দেশের সব স্তরের নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। পরে রাতে আরেক সমন্বয়ক সারজিস আলম ওই কর্মসূচির কথা  সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।

আরও পড়ুন  আশুলিয়ার কবর থেকে ৫ নারীর কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ