ঢাকা, -

আলোচিত সংবাদ

বন্যা দুর্গতদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সাইফুল ইসলাম সাগর। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ফেনীতে বন্যা দুর্গতদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে সাইফুল ইসলাম সাগর নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাগরের মরদেহ এখনও পর্যন্ত বাড়িতে আনা হয়নি। এর আগে, গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে তার মৃত্যু হয়।

নিহত সাগর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্যামপুর গ্রামের আলিমুদ্দিন বেপারী বাড়ির শহিদ উল্যা মিয়ার ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি। থাকতেন চট্টগ্রামে।

আরও পড়ুন  রমজানের শুভেচ্ছা জানালেন ডোনাল্ড ট্রাম্প

স্থানীয় সূত্র জানায়, সাগর চট্টগ্রামে রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করতেন। ফেনীসহ কয়েক জেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে তার সেখানকার বন্ধু বা সহকর্মীরা উদ্যোগ নেয়। এতে বৃহস্পতিবার ফেনীতে বন্ধুদের সঙ্গে বন্যায় দুর্গতদের উদ্ধার কাজে আসে। সেখানে পানিতে ডুবে সাগর মারা যান তিনি।

করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বলেন, সাগর ফেনীতে পানিতে ডুবে মারা গেছেন। তবে তার মরদেহ বাড়িতে আনা হয়নি। মরদেহ বাড়িতে আনতে তার পরিবারকে সহযোগিতা করা হবে।

আরও পড়ুন  মন্ত্রীদের কথাবার্তায় সাবধান হতে বললেন প্রধানমন্ত্রী

রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম বলেন, মোবাইল ফোনে একজনে বিষয়টি আমাকে জানিয়েছেন। কিন্তু বিস্তারিত কিছু জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ