ঢাকা, -

আলোচিত সংবাদ

পুনর্বাসনের পাশাপাশি জনস্বাস্থ্যের বিষয়টি অগ্রাধিকার দেবে সরকার: ত্রাণ উপদেষ্টা

ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের প্রথম কাজ হবে পুনর্বাসন করা। বন্যার পানি সম্পূর্ণভাবে নামার পর পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করব। আমরা সে লক্ষ্যে কাজ করছি। পুনর্বাসনের পাশাপাশি জনস্বাস্থ্যের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক সাংবাদিকদের এ কথা বলেন।

আরও পড়ুন  আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, মাঠ পর্যায়ে বন্যা এবং বন্যা-পরবর্তী পরিস্থিতি জানার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এ সভার আহ্বান করেছিলাম। তাদের কাছ থেকে বাস্তব চিত্র জানলাম। তারা এ সভায় স্ব-স্ব অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেছেন।

এর আলোকে যে পুনর্বাসন কর্মসূচি হবে, তার একটা ধারণা পেলাম।

তিনি আরো বলেন, যথাযথ পক্রিয়ার মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। এখনো ত্রাণ কার্যক্রম চলমান আছে। বন্যার পানি সম্পূর্ণভাবে নামার পর পুনর্বাসন কার্যক্রম শুরু করব।

আরও পড়ুন  মা-বাবার বিবাহ বিচ্ছেদ, চিরকুট লিখে চবি পড়ুয়া মেয়ের আত্মহত্যা

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরেক গুরুত্বপূর্ণ কাজ হবে জনস্বাস্থ্য। বন্যা-পরবর্তী অনেকেই স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তারা যাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায় এ জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সিভিল সার্জনসহ বিভিন্ন মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ