ঢাকা, -

আলোচিত সংবাদ

সিডিএ’র নতুন চেয়ারম্যান নুরুল করিম

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের আশির্বাদপুষ্ট ব্যক্তিদের অপসারণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে নিয়োগের মাত্র চার মাসের মাথায় সরিয়ে দেয়া হয়েছে। তার স্থলে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী মো. নুরুল করিম।

সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ ইউনুছের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নুরুল করিমকে পরবর্তী তিন বছরের জন্য সিডিএ’র চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, মোহাম্মদ ইউনুছ ছাড়াও সিডিএ’র ৯ জন সদস্যকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন  পশ্চিমবঙ্গসহ ৭ রাজ্যের উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি

সদস্যরা হলেন- এম আশরাফুল আলম, জিয়াউল হক সুমন, মুহাম্মদ আলী শাহ, মো. ফারুক, মুনির উদ্দিন আহমদ, জসিম উদ্দীন শাহ, আশিক ইমরান, জিনাত সোহানা চৌধুরী ও আলী আহমেদ।

নতুন চেয়ারম্যান নুরুল করিম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট শৈলাকুপা গ্রামের বাসিন্দা।

মো. নুরুল করিম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়েছেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান।

আরও পড়ুন  কাল চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট ‘বৈষম্যবিরোধী চট্টগ্রাম’ এর ব্যানারে সিডিএ চেয়ারম্যান ইউনুছের পদত্যাগের দাবিতে সিডিএ ঘেরাও করা হয়েছিল। বক্তারা অভিযোগ করেছিলেন যে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিডিএর বোর্ড মিটিং থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল এবং পরদিন ৫ আগস্ট সিডিএ চেয়ারম্যানের নির্দেশে কোতোয়ালী থানায় অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হয়।

সিডিএর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া প্রকৌশলী মো. নুরুল করিমের বাড়ি চট্টগ্রামে। তিনি জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলাকুপা গ্রামের মরহুম প্রফেসর তোফায়েল আহমদের ছেলে। তাঁর বাবা প্রফেসর তোফায়েল আহমদ চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের প্রধান ছিলেন।

আরও পড়ুন  লোহাগাড়ায় অস্ত্র-গুলিসহ আটক ৪

প্রকৌশলী মো. নুরুল করিম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে ২০১৫ সালে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), বিতরণ প্রকল্প পদে দায়িত্ব পালনকালীন অবসর গ্রহণ করেন। কর্মজীবনে বিভিন্ন পেশাজীবী সংঘটনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য— প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং সম্মানি সম্পাদক, আইইবি চট্টগ্রাম কেন্দ্র প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং সম্মানি সম্পাদক, পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি, চট্টগ্রাম। কর্মজীবনে তিনি যুক্তরাজ্য, জার্মানি, মালেশিয়া, থাইল্যান্ড, চীনসহ বিভিন্ন দেশে প্রকৌশল বিষয়ক প্রশিক্ষণ, সেমিনার এবং ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ