ঢাকা, -

আলোচিত সংবাদ

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেফতার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এর আগে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকেও গ্রেফতার করে পুলিশ। রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন  জোটবদ্ধ নয়, এককভাবে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।

উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, তাদের দু’জনকেই আজ আদালতে নেয়া হতে পারে।

আরও পড়ুন  স্বজনদের কবর জিয়ারত করলেন শেখ হাসিনা-শেখ রেহানা

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ