ঢাকা, -

আলোচিত সংবাদ

আদালতের ভেতর বিচারককে গুলি করে হত্যা

বিচারক মুলিন্স (ডানে) ও শেরিফ স্টাইনস। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যুক্তরাষ্ট্রে আদালতের ভেতরে গুলি করে এক বিচারককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কাউন্টি শেরিফ শন স্টাইনসকে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, উত্তর আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্টহাউসে ঘটনাটি ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চেম্বারে বিচারককে গুলি করে হত্যার পর কেন্টাকির একজন শেরিফকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন  বিরোধী দল ইস্যুতে স্বতন্ত্ররাই আলোচনার কেন্দ্রবিন্দু

কেন্টাকি স্টেট পুলিশ জানায়, লেচার কাউন্টি কোর্টহাউসে বাকবিতণ্ডার একপর্যায়ে একাধিকবার গুলি করা হলে জেলা বিচারক কেভিন মুলিনস ঘটনাস্থলেই মারা যান।

লেচার কাউন্টি শেরিফ ৪৩ বছর বয়সী স্টাইনসকে এই হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানতে পারেনি পুলিশ।

কর্মকর্তারা বলছেন, লেক্সিংটন থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের শহর হোয়াইটসবার্গের আদালতে বৃহস্পতিবার স্থানীয় সময় ২টার দিকে ৫৪ বছর বয়সী মুলিনস গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন  ফখরুল-আব্বাস জামিনে মুক্ত হয়ে গেলেন দলীয় কার্যালয়ে

স্থানীয় সংবাদপত্র দ্য মাউন্টেন ঈগলের মতে, শেরিফ স্টাইনস বিচারকের অফিসের বাইরে গিয়ে আদালতের কর্মচারীদের বলেন, তাকে মুলিনসের সঙ্গে একা কথা বলতে হবে। এরপর পেছনের দরজা বন্ধ করে দুজনে বিচারকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে বাইরের লোকেরা বন্দুকের গুলির শব্দ শুনতে পান।

ঘটনার পর শেরিফ স্টাইনস পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আদালতেই তাকে হাতকড়া পরানো হয়।

আরও পড়ুন  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ