ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ মরদেহ উদ্ধার

ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন এখনও নিখোঁজ আছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামের জাহাজটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন।

নিহতদের একজন জাহাজটির ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা এবং অন্যজন মো. হারুন।

আরও পড়ুন  র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের ৮টি টিম অগ্নিনির্বাপণে কাজ করে।

জানা যায়, আগুন লাগার ঘটনায় পুড়ে যাওয়া মরদেহগুলো জাহাজেই ঝুলছিল। সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন। এ ছাড়া এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সৌরভ কুমার সাহা নামে এক ডেক ক্যাডেট মারা গেছেন। ওনার বাড়ি ঝিনাইদহে। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন  হরিপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দির উদ্বোধন

সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বলেন, সোমবার বেলা পৌনে ১১টার দিকে অপরিশোধিত তেলবাহী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পুরোনো এ ট্যাংকারে আগুন লাগে। এটি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে তেল খালাস করে পতেঙ্গার রিফাইনারিতে আনার কাজ করত। দুর্ঘটনার সময় প্রায় ১১ হাজার টনের বেশি অপরিশোধিত তেল ছিল এ ট্যাংকারে। আগুন নেভাতে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর ও ফায়ার সার্ভিস কাজ করে।

আরও পড়ুন  পালটা হামলায় ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করলো পাকিস্তান

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ