ঢাকা, -

আলোচিত সংবাদ

দুই এক দিনের মধ্যে পুলিশের এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আগামী দুই-এক দিনের মধ্যে পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কনস্টেবল নিয়োগের জন্য আমরা ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। দুই-এক দিনের মধ্যে এসআই নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ হবে।

আরও পড়ুন  পদত্যাগের প্রশ্নে যা জানালেন ওবায়দুল কাদের

এছাড়া আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতেও নতুন জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ নিহতের ব্যাপারে কোনো মামলা হয়েছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে এখনই কিছু বলতে পারব না।

পুলিশ বাহিনী সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ সংস্কারের কাজ ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। সংস্কারের কাজটা আমি করছি না, এ জন্য আলাদা কমিটি করে দেওয়া হয়েছে। ওই কমিটি কাজটি করবে। তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন। তার ওপর ভিত্তি করে সংস্কার হবে।

আরও পড়ুন  বর্ষবরণ উৎসবে মেতেছে চট্টগ্রাম

সম্প্রতি অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবার ৩৬০০ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আজ (১ অক্টোবর) থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এতে আবেদন করা যাবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ