ঢাকা, -

আলোচিত সংবাদ

‘রাষ্ট্রপতি অপসারণের সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে’

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাষ্ট্রপতি অপসারণ নিয়ে কোনও সময় বেঁধে দেয়া হচ্ছে না। দেশের সুবিধা বুঝে সময় অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসের উদ্দিন পাটোয়ারী।

শনিবার (২৬ অক্টোবর) রাতে বিএনপির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির সাথে রাষ্ট্রপতি অপসারণ, সেকেন্ড রিপাবলিক ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের কথা শুনেছে। দলীয় ফোরামে এ বিষয়ে আলোচনার পর দলটি তাদের সিদ্ধান্ত জানাবেন।

আরও পড়ুন  ভারতীয় আগ্রাসনের জবাব দেবে পাকিস্তান, অনুমতি পেলো সশস্ত্র বাহিনী

জাতীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াত ইসলামি ও ইসলামি আন্দোলনের সাথেও এ বিষয়ে আলোচনা হয়েছে। জামায়াত একমত পোষণ করেছে। আগামীকাল গনতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটের সাথে এ বিষয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ