ঢাকা, -

আলোচিত সংবাদ

রাউজানে ভয়াবহ আগুনে পুড়েছে ৫ দোকানীর স্বপ্ন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ আগুনে পুড়েছে ৫টি দোকান। এখন নিঃস্ব দোকানীদের চোখে অন্ধকার। পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ।

শুক্রবার (১ নভেম্বর) ভোরে রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দায়ার ঘাটা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার কাউসার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পরিমল সেনের জনতা ফার্মেসি, প্রত্যয় সরকারের সুলতানপুর ফার্মেসি, আবু রায়হানের রকমারি কম্পিউটার অ্যান্ড স্টেশনারি, বরুণ শীলের সেলুন এবং মো. বাবুলের আবুধাবি টেকনিক্যাল ওয়ার্কসপ পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন  বান্দরবানে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে এক জেএসএস সন্ত্রাসী নিহত

৫ প্রতিষ্ঠানের দোকানঘর, ওষুধ, কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, নগদ টাকা, স্টেশনারি সামগ্রীসহ আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের ।

এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড বলে অভিযোগ করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবু রায়হান।

তিনি বলেন, আমার প্রতিষ্ঠানের প্রায় ৬-৭ লাখ টাকা ক্ষতি হয়েছে। পরিকল্পিতভাবে অতিদাহ্য পদার্থ দ্বারা অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার কথা জনিয়েছেন তিনি।

আরও পড়ুন  রমজানে নিত্যপণ্যের বাজারে আগুন

স্টেশনের লিডার কাউসার বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা বলেও জানিয়েছেন তিনি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ