ঢাকা, -

আলোচিত সংবাদ

প্রধান উপদেষ্টার কাছে ‘অর্থনীতির শ্বেতপত্র’ হস্তান্তর আজ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে দেশের ‘অর্থনীতির শ্বেতপত্র’ হস্তান্তর করা হবে আজ।

শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

সেদিন দেবপ্রিয় বলেন, রবিবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র হস্তান্তর করা হবে। আর সোমবার (২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে জনগণের কাছে গত সরকারের অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার চিত্র তুলে ধরা হবে।

আরও পড়ুন  ড. ইউনূসের লিভ টু আপিল খারিজ, মামলা চলবে

অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য এম আবু ইউসুফ বলেন, অর্থনীতির বর্তমান অবস্থা, কী কী সমস্যা ছিল ইত্যাদি বিষয়ের বেঞ্চমার্ক শ্বেতপত্রে আলোচনা করা হয়েছে।

এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের জেরে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। পরে ২৮ আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। এ কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

আরও পড়ুন  চিনির দাম কমল কেজিতে ৩ টাকা

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ