ঢাকা, -

আলোচিত সংবাদ

শেখ হাসিনা একজন ‘প্যাথলজিক্যাল খুনি’: সারজিস আলম

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর জন্য তার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ার করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আরও পড়ুন  এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

এ সময় জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ‘প্যাথলজিক্যাল খুনি’ বলেও অভিহিত করেন সারজিস।

তিনি বলেন, হাসিনা যদি একজন প্যাথলজিক্যাল খুনি না হতো, তাহলে তো সে ২ হাজার খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার মায়া থাকতো, তাহলে সে এতো জীবন ঝরাতে পারতো না।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, খুনি শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর পাশাপাশি হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করা হবে।

আরও পড়ুন  ঢাবি ছাত্রলীগের ৬০০ নেতাকর্মীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত

তিনি বলেন, খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে এবং জীবন দিতে প্রস্তুত আছি।

সারজিস আলম আরও বলেন, ৫ আগস্টের আগে আমরা যেমন ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, এখনও খুনিদের বিচার নিশ্চিতে এবং সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে জীবন দিতে প্রস্তুত আছি।

আরও পড়ুন  'নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর', সাকিব প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ