ঢাকা, -

আলোচিত সংবাদ

কক্সবাজারে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজার শহর লাগোয়া খুরুশ্কুল ব্রীজের পাশের নালাতে পাওয়া গেছে আবুল কালাম (৪০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে পথচারীরা এই মরদেহ দেখতে পান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেন।

মৃত কক্সবাজার সদরের খুরুশ্কুল ইউনিয়নের ফকির পাড়ার বাসিন্দা। তিনি কক্সবাজারে শহর ও খুরুশ্কুলে ভাড়া করা ইজিবাইক চালাতেন।

আরও পড়ুন  '৯৯৯ এ ফোন করে জানানো যাবে নির্বাচনের অনিয়ম'

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল সোহেল জানান, সকালে হাঁটার জন্য বের হলে খুরুশ্কুল বেইলি ব্রীজের উত্তর পাশের সড়কের পশ্চিম পাশের নালায় মৃতদেহটি দেখা যায়। চিনতে পেরে তার বাড়িতে খবর জানায়।

স্বজনেরা জানিয়েছেন, ইজিবাইক চালিয়ে প্রায়ই রাত ১০টার মধ্যে বাড়িতে চলে যান আবুল কালাম। কিন্তু গতকাল মঙ্গলবার ফিরেনি। গভীর রাত পর্যন্ত না ফিরলে চিন্তিত হয়ে পড়ে স্বজনেরা। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি।

আরও পড়ুন  চট্টগ্রাম কারাগারে চলছে ব্যাপক গোলাগুলি

ওসি মোঃ ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ একটি ঘটনাস্থলে গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ওসিও ঘটনাস্থলে যাচ্ছেন। হত্যা সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়নি৷ আলামত সংগ্রহের জন্য সিআইডি দলকে ডাকা হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ