ঢাকা, -

আলোচিত সংবাদ

দুবাই সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দুবাইয়ে ওয়ার্ল্ড গভার্নমেন্ট সামিটে যোগদান শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে তাকে বহনকারী এমিরেটসের ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।

দুবাই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি।

সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠক করেন।

আরও পড়ুন  এক সপ্তাহে রেমিট্যান্স এলো ৫ হাজার ১০২ কোটি টাকা

সেসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক জোরদার করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানান।

আরও পড়ুন  মহারাষ্ট্রে যাত্রীবাহী বাসে বিস্ফোরণ, শিশুসহ নিহত ২৫

তিনি আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা করার জন্য আমন্ত্রণ জানান। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জাইউদির প্রস্তাবের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসার জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগত সম্মতি দেন।

প্রধান উপদেষ্টা আমিরাতের বাণিজ্যমন্ত্রীকে বলেন, বাংলাদেশের স্বল্প খরচের শ্রম ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের শিল্প গোষ্ঠীগুলো বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে।

আরও পড়ুন  মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

বাণিজ্যমন্ত্রী থানি বলেন, তিনি আগামীতে একটি উচ্চপর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফর করতে চান।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এই সফরে প্রধান উপদেষ্টার সাথে ছিলেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ