ঢাকা, -

আলোচিত সংবাদ

সাবেক জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

প্রতীকী ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর ছুরিকাঘাত করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মিনারা বেগম (৩৮) উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্ব পালন করতেন। তিনি মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।

আরও পড়ুন  কলমাকান্দায় জমিতে পড়েছিল সাবেক ইউপি সদস্যের লাশ

স্থানীয়রা জানান, বিকেলে আওয়ামী কর্মীদের গ্রেপ্তার করতে পুলিশ গ্রামে আসছিল। এর জেদ ধরেই হয়তো আওয়ামী লীগের লোকজন জামায়াত নেতা আহাদকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান, বাহুবল সার্কেল জহিরুল ইসলাম, বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ও ইউএনও মো. গিয়াস উদ্দীন ঘটনাস্থলে যান। পিবিআই ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

আরও পড়ুন  হাটহাজারীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিহতের স্বামী আব্দুল আহাদ জানান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তিনি উপজেলায় সরকারি প্রোগ্রাম শেষ করে হবিগঞ্জে রোকন বৈঠকে যান। বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা, ঘরের লাইট বন্ধ। পরে লাইট জ্বালিয়ে দেখেন তার ৭ মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে।

পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর ছুরিকাঘাত করা হয়েছে।

আরও পড়ুন  হারুনের মাথায় 'নিউরো চিপ' বসিয়ে করা হয়েছিল 'মস্তিষ্ক হ্যাক'

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ