ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে সয়াবিন তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের পাহাড়তলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ তদারকিমূলক অভিযানে এসব জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।

আরও পড়ুন  চান্দগাঁও থেকে অপহৃত কিশোরী উদ্ধার, মূলহোতা গ্রেফতার

অভিযানে মেসার্স ইকরাই স্টোরে ক্রেতাদের কাছে সয়াবিন তেল বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরি করে গুদামে মজুদ রাখার প্রমাণ মিলে।

পাশাপাশি প্রতিষ্ঠানটি অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল ও রং খাবারের রঙ হিসেবে বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই ধরনের অপরাধের দায়ে কায়সার অ্যান্ড ব্রাদার্সকে ৩০ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স জাহাঙ্গীর স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন  হাটহাজারীতে নিজের শয়নকক্ষে পড়েছিল যুবকের অর্ধগলিত মরদেহ

এছাড়া, মেসার্স ইকরা অ্যান্ড ব্রাদার্স নির্ধারিত মূল্যের বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, অভিযানে মোট চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানের এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দোকানিদের ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  আন্তর্জাতিক প্রোটোকল মেনেই জুলাই শহীদদের দেহাবশেষ শনাক্ত করা হবে

এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার এবং ক্যামেরাম্যান মোঃ আফতাবুজ্জামান।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ