ঢাকা, -

আলোচিত সংবাদ

সিনেমা প্যালেস মোড়ে ছুরিকাঘাতে আহত ৩

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারির একপর্যায়ে ৩ জন ছুরিকাহত হয়েছেন।

পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে। তবে এখনো তারা কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে কেসিদে সড়কের মোহসেন আউলিয়া ট্রান্সপোর্ট নামক দোকানের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

আরও পড়ুন  আমদানিমূল্য বাড়ায় চট্টগ্রাম বন্দরে খেজুর খালাস বন্ধ

ছুরিকাঘাতে আহতরা হলেন- আজাদ, সাগর এবং সাইফুল। তারা সবাই মোহসেন আউলিয়া ট্রান্সপোর্টের কর্মচারি। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছুরিকাঘাতের শিকার আজাদের ভাই তাসকিন বলেন, জুয়েল এবং তার খালু মিলে মোহসেন আউলিয়া ট্রান্সপোর্ট নামে মালামাল পরিবহনের ব্যবসা শুরু করে। ব্যবসাটি মূলত সীতাকুণ্ড-বারআউলিয়া সড়কে। ব্যবসার একপর্যায়ে পার্টনারশিপ নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। এরপর জুয়েল তার খালুকে ব্যবসার অংশীদার থেকে বাদ দিয়ে দেয়।

আরও পড়ুন  ২০ এপ্রিলের মধ্যে দুবাই পৌঁছাবে জলদস্যুমুক্ত 'এমভি আবদুল্লাহ'

তিনি বলেন, ব্যবসার দেনা-পাওনা নিয়ে তাদের মধ্যে ঝামেলা ছিল অনেক আগে থেকে। সেটা মীমাংসাও হয়েছিল। আমার ভাই আজাদ ওই প্রতিষ্ঠানে কাজ করতো জুয়েলের সাথে। আজ হঠাৎ প্রতিষ্ঠানের সামনেই রনির ছেলে মাসুম আমার ভাইসহ তিনজনকে অতর্কিত ছুরিকাঘাত করে। আমরা চিকিৎসা শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেব।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, সিনেমা প্যালেস এলাকায় দুপক্ষের মারামারিতে কয়েকজন ছুরিকাহত হয়েছে খবর পেয়েছি। সেখানে আমাদের মোবাইল টিম পাঠানো হয়েছে।

আরও পড়ুন  গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বাধীনতার মূলনীতি থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ: কানাডা

যতটুকু জেনেছি, কুরিয়ার ব্যবসা সংক্রান্ত তাদের পূর্বশত্রুতা ছিল। এ ঘটনায় এখনো কেউ আটক নেই। তবে ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন জানান ওসি আব্দুল করিম।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ