ঢাকা, -

আলোচিত সংবাদ

৪ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অগ্রাধিকার ভিত্তিতে চারটি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমসহ প্রদত্ত নাগরিক সেবা ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এই মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো হলো- ভূমি ও বাণিজ্য মন্ত্রণালয় এবং এনবিআর ও বিআরটিএ।

শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই লক্ষ্য অর্জন করার জন্য মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ কর্মপদ্ধতি অটোমেশন করা, শতভাগ ইলেক্ট্রনিক ফাইল ব্যবহার এবং শতভাগ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নিশ্চিত করাসহ ডিজিটাল সিগনেচার ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেবা সহজীকরণের জন্য প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়গুলোর মধ্যকার তথ্যের আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

আরও পড়ুন  জামায়াতের আজকের সমাবেশ স্থগিত, রবিবার বিক্ষোভ মিছিলের ঘোষণা

তথ্যের আন্তঃক্রিয়াশীলতা এবং ডেটা (তথ্য) এক্সচেঞ্জের মাধ্যমে ম্যানুয়ালি (হাতে) ফরম ফিলআপের পরিবর্তে সিকিউর (নিরাপদ) এপিআইয়ের মাধ্যমে তথ্য আদান প্রদানের উদ্যোগ নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশের মন্ত্রণালয়গুলো নিজস্ব ডিজিটাল সিস্টেম তৈরি করে বেশকিছু সাইলো তৈরি করেছে, এমতাবস্থায় সরকারের জরুরি দায়িত্ব হচ্ছে এই সাইলোগুলোর মধ্যে আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিত করা।

আরও পড়ুন  ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুসারে প্রধান প্রধান কিছু মন্ত্রণালয়ের জন্য পাইলট প্রোগ্রাম যে কোনো মূল্যে আগামী তিন মাসের মধ্যে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ