ঢাকা, -

আলোচিত সংবাদ

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় ‘সফল’ আক্রমণ সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র।

রবিবার (২২ জুন) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে একটি ভিডিও পোস্টে তিনি বলেছেন, ভূগর্ভস্থ এসব পারমাণবিক স্থাপনায় খুব সফল অভিযান চালিয়ে সমস্ত বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে নিরাপদে বাড়ি ফেরার পথে।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

তিনি বলেন, প্রাথমিক স্থাপনা, ফোটোতে বোমার একটি পূর্ণ পেলোড নিক্ষেপ করা হয়েছ। সমস্ত বিমান বাড়ি ফিরেছে। আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এটি করতে পারত না। এখন শান্তির সময়!

ইরানের সব থেকে আলোচিত ও শক্তিশালী ফোরদো পারমাণবিক স্থাপনা চূড়ান্তভাবে ধ্বংস হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ