ঢাকা, -

আলোচিত সংবাদ

ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর যুদ্ধবিরতি কার্যকর বলছে ইরান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের টেলিভিশনের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি শুরু হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল

ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলে একাধিক ক্ষেপণান্ত্র হামলা চালানোর পরই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের চালানো ক্ষেপণাস্ত্রের অধিকাংশ ভূপাতিত করা হয়েছে। তবে এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র বীরশেবাতে একটি ভবনে আঘাত হানে। এতে চারজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়।

আরও পড়ুন  তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমার আবেগঘন পোস্ট মুহূর্তেই ভাইরাল

এদিকে ইরানের এমন মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ