ঢাকা, -

আলোচিত সংবাদ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শুল্ক আলোচনার প্রথম বৈঠক অনুষ্ঠিত

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় দফা শুল্ক আলোচনার প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দফার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে কয়েক ঘণ্টা আগে। বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুন  ভয়েস অব আমেরিকার ৫ শতাধিক সাংবাদিক ছাঁটাই করবে ট্রাম্প প্রশাসন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওয়াশিংটন ডিসিতে এই আলোচনায় বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকায় বসেই আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইটবিষয়ক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন  ঈদের আগেই সম্মানি পাচ্ছেন ইমাম-পুরোহিতরা

উভয় পক্ষ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় আবার আলোচনা শুরু করবে। এ ছাড়া শুক্রবারও আলোচনা হবে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি পাঠিয়েছেন। সেখানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে তার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে চায়। সে লক্ষ্যেই ওয়াশিংটন ডিসিতে আলোচনা চলছে।

আরও পড়ুন  মিল্টন সমাদ্দার আদালতে যা বলেছেন

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ