ঢাকা, -

আলোচিত সংবাদ

‘আমি শেখ হাসিনাকে ফেরাতে আসিনি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি’

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হয়েছেন এক রিকশাচালক। একটি ফুলের তোড়া নিয়ে রিকশা চালিয়ে ধানমণ্ডি-৩২ নম্বরে আসেন তিনি।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে এসে বাধার মুখে পড়েন আজিজুর রহমান নামের এই রিকশাচালক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

আরও পড়ুন  এসএসসি-সমমানের ফলাফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমে আজিজুর রহমান বলেন, আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।

আজিজুর রহমানের আনা ফুলের তোড়ায় লেখা ছিল, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসাবে বঙ্গবন্ধুকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি।

আরও পড়ুন  ৫ লাখ টাকা দিয়ে গৃহবধূকে মাদক ব্যবসা পরামর্শ, অভিযুক্ত ওসি প্রত্যাহার

তিনি জানান, তার বাড়ি ঝিনাইদহ সদর থানার ঘোড়াশা ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে। পিতার নাম আতিয়ার রহমান।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ