ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা বহিষ্কার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নিষ্ক্রিয়তার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাজ্জাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

তাদের একজন নগর কমিটির ৬৭ নম্বর সদস্য সাজ্জাদ খান। অন্য দুজন হলেন- খুলশী থানা আহ্বায়ক রায়হান আলম এবং পাঁচলাইশ থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান নান্টু।

আরও পড়ুন  বিএনপি নেতা আলাল গ্রেপ্তার

বিজ্ঞপ্তিতে তাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়ে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

অপর দুজনের বহিষ্কারের বিষয়ে মহানগরের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তাদের মধ্যে খুলশী থানার আহ্বায়ক রায়হানকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়ে বহিষ্কার করা হয়েছে।অন্যদিকে পাঁচলাইশ থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নান্টুকে দায়িত্ব অবহেলা ও সাংগঠনিক কাজে নিষ্ক্রিয়তার অভিযোগে বহিস্কার করা হয়েছে।

আরও পড়ুন  জামাল খানে বঙ্গবন্ধুর ‘ম্যুরাল’ ভাংচুর, গ্রেপ্তার ৫

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ