ঢাকা, -

আলোচিত সংবাদ

বোয়ালখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যার নাটক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বোয়ালখালীতে সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সীমাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীমা আক্তার বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আমতল এলাকার মো. আরাফাতের স্ত্রী। তাদের সংসারে আয়েশা নামের একটি মেয়ে রয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন  দেশজুড়ে বেড়েছে শীতের তীব্রতা, হাড় কাঁপানো ঠান্ডায় কাবু দেশ

সীমার ভাসুর মো. জাবেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের দরজার চৌকাঠের সাথে সীমা ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। তবে নিহত সীমার চাচা খোরশেদ অভিযোগ করে বলেন, মাত্র পাঁচফুট উঁচু জায়গা থেকে ঝুঁলে কারও মৃত্যু সম্ভব নয়। সীমাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

চমেক হাসপাতালে মৃত ঘোষণার পর নগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ সীমার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামের কর্ণফুলীতে কয়েক কোটি টাকার স্বর্ণসহ আটক ৪

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ