ঢাকা, -

আলোচিত সংবাদ

মহেশখালীতে পারিবারিক দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মহেশখালীর কালারমারছড়ায় শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯) নামের একজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক।

নিহত শাহাদাত হোসেন দোয়েল কালারমারছড়ার খসরু গোষ্ঠীর মৃত ফজল হকের পুত্র।

আরও পড়ুন  দুর্ঘটনার কবলে চবি ‘ডি’ ইউনিটের প্রশ্ন বহনকারী বাস

আহত অবস্থায় শাহাদাত হোসেন দোয়েলকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক দ্বন্দ্বে নিহত দোয়েলের সাথে তারই নিকট আত্মীয়ের বিরোধ চলে আসছিল। সে প্রতিপক্ষের গুলিতে দোয়েল নিহত হয়েছে বলে জানায় নিহতের পরিবার।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানায়, খবর পাওয়া মাত্র মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দোয়েল নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। এই খুনের সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন  রাউজানে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটি মারা গেছে

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ