ঢাকা, -

আলোচিত সংবাদ

৩৭ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প, কিসের ইংগিত!

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীতে আজ শনিবার (২২ নভেম্বর)সন্ধ্যায় দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। একটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকায়, আর অন্যটির নরসিংদীতে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার প্রথম ভূমিকম্প হয়। এর ঠিক এক সেকেন্ড পর, ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আবার ৪র্থ বারের মতো ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩।

আরও পড়ুন  জাজিরায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৬

প্রাথমিকভাবে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছিলেন, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাড্ডায়। তবে সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে তিনি তথ্য সংশোধন করে জানান, ৩ দশমিক ৭ মাত্রার কম্পনের উৎস বাড্ডা, আর ৪ দশমিক ৩ মাত্রারটির উৎস নরসিংদী।

এর আগে আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় আরেকটি মৃদু ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

আরও পড়ুন  কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী ৫ দিন পর উদ্ধার

গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। ওই ঘটনায় শিশুসহ ১০ জনের মৃত্যু হয় এবং ৬ শতাধিক মানুষ আহত হন।

নিহতদের মধ্যে নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন রয়েছেন। ভূমিকম্পের সময় অনেকে আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ায় হতাহতের সংখ্যা বাড়ে। রাজধানীসহ বেশ কয়েকটি ভবন হেলে পড়া এবং দেয়ালে ফাটল ধরার ঘটনাও ঘটে।

আরও পড়ুন  নেপালে হিন্দু-মুসলিম সংঘাতে নিহত ৩, জেলায় কারফিউ জারি

বিশেষজ্ঞদের মতে, বড় ভূমিকম্পের পর সাধারণত পরাঘাত হয়ে থাকে, আর সাম্প্রতিক কম্পনগুলো সেই ধারাবাহিকতার অংশ হতে পারে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ