ঢাকা, -

আলোচিত সংবাদ

কোতোয়ালি থানার পাশেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে চা বিক্রেতা নিহত

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৩৩) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ২টার দিকে জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইলের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। তিনি চট্টগ্রাম শহরে ভ্রাম্যমাণ চা বিক্রেতা হিসেবে কাজ করতেন এবং ফিরিঙ্গি বাজার এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, রাতে সাইকেল চালিয়ে ফিরিঙ্গি বাজারের দিকে যাচ্ছিলেন ইসমাইল। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালিমুখী সড়কে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। এক পর্যায়ে তারা ইসমাইলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন  সীতাকুণ্ডে বাসে তল্লাশি চালিয়ে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার

ঘটনার পর টহলরত পুলিশ সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে।

কোতোয়ালি থানার কনস্টেবল মাহমুদ হোসেন জানান, তারা দ্রুত ইসমাইলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, নিহত যুবকের হাতেও ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুন  এবার ফেসবুক পোস্টে বিরূপ মন্তব্য, উপজেলা পরিষদের কর্মচারী বরখাস্ত

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইসমাইলের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ