ঢাকা, -

আলোচিত সংবাদ

ফটিকছড়িতে চিরকুট লিখে ওমান প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর ১ নম্বর ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী।

নিহত আয়েশা সিদ্দীকা (১৯) ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তার নিজ কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

আরও পড়ুন  পাহাড়তলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু

চিরকুটে লেখা ছিল-‘আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো’।

এলাকাবাসী জানান, তিন বছর আগে আয়েশার বিয়ে হয় লিয়াকত আলীর সঙ্গে। তিন মাস আগে লিয়াকত প্রবাসে যান।

স্থানীয়দের দাবি, লিয়াকত ও তার পরিবারের সদস্যরা শান্ত-শিষ্ট হলেও আয়েশা কিছুটা মানসিক অস্থিরতায় ভুগতেন। তবে কেউ কেউ এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও সন্দেহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় আবারও দুর্বৃত্তদের হাতে যুবক খুন

ফটিকছড়ি থানার তদন্তকারী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। লাশের মুষ্টিবদ্ধ হাত, জিহ্বা বের হয়ে থাকা, গলায় রশির দাগ-আত্মহত্যার সব প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে।

নিহতের পরিবার ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও এখনও থানায় কোনও অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  অভিযানের পর ৯০০ টাকার গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ