ঢাকা, -

আলোচিত সংবাদ

গুলিবিদ্ধ হাদী কোমায়, ‘বি নেগেটিভ’ রক্ত চেয়ে ফেসবুকে স্ট্যাটাস

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

তিনি জানান, কিছুক্ষণ আগে ওসমান হাদীকে হাসপাতালে আনা হয়েছে এবং বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ওসমান হাদীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ বিকাল ৩টায় জানানো হয়েছে, তার জন্য জরুরি ভিত্তিতে ‘বি নেগেটিভ’ রক্ত প্রয়োজন। রক্তদাতাদের যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন  ঢাকা আসছেন আরও দুই মার্কিন কর্মকর্তা

জানা গেছে, বর্তমানে তিনি কোমায় আছেন বলে জানিয়েছেন ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ।

তিনি বলেন, হাদীর অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ