ঢাকা, -

আলোচিত সংবাদ

বোয়ালখালীতে প্রাইভেট চেম্বারে রোগীর স্বজনকে যৌন নিপীড়নের অভিযোগ

ডা. মো. নাসিম উদ্দীন। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বোয়ালখালীতে একটি বেসরকারি ক্লিনিকের প্রাইভেট চেম্বারে যৌন নিপীড়নের অভিযোগে ডা. মো. নাসিম উদ্দীন (৪০) নামে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভুক্তভোগী এক নারী বাদী হয়ে বোয়ালখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত চিকিৎসক ডা. মো. নাসিম উদ্দীন (বিএমডিসি রেজি নং: এ-৭৪৩৯২) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন  মহাসমাবেশের অনুমতি মিলছে না জামায়াতে ইসলামীর

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকায় অবস্থিত বোয়ালখালী জেনারেল হাসপাতালের প্রাইভেট চেম্বারে অভিযুক্ত চিকিৎসকের কাছে ভুক্তভোগী নারী তার বৃদ্ধ শ্বশুরকে নিয়ে যান। চিকিৎসক শ্বশুরকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চেম্বারের বাইরে যেতে বলেন এবং ওই নারীকে ওষুধ বুঝিয়ে দেওয়ার কথা বলে ভেতরে থাকতে বলেন।

আরও পড়ুন  খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

এ সময় চিকিৎসক ওষুধ বুঝিয়ে দেওয়ার অজুহাতে অবাঞ্ছিত প্রশ্ন করতে থাকেন এবং একপর্যায়ে নারীর গায়ে হাত বুলিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী নারী জানান, ঘটনার সঙ্গে সঙ্গে তিনি চেম্বার থেকে বেরিয়ে আসেন। সামাজিক মান-সম্মানের কথা বিবেচনা করে প্রথমে বিষয়টি কাউকে জানাননি। পরে ২২ ডিসেম্বর তার ননদকে ওই চিকিৎসকের কাছে নেওয়ার প্রসঙ্গ উঠলে তিনি ঘটনার কথা পরিবারকে জানান। পরিবারের পরামর্শে পরে থানায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন  ফটিকছড়িতে 'নৌকা'র পাশে হাটহাজারীর সালাম

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

চিকিৎসক ডা. মো. নাসিম উদ্দীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করেও তাঁকে পাওয়া যায়নি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ