ঢাকা, -

আলোচিত সংবাদ

‘হিরো আলম’কে নিয়ে কিছুই বলেননি ওবায়দুল কাদের

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, তিনি সাম্প্রতিক উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে কিছুই বলেননি। তিনি কেবল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাব দিয়েছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের জানাজার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা সম্পন্ন হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভাস্থল কানায় কানায় পূর্ণ

গত ১ ফেব্রুয়ারি বগুড়ায় দুটি আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন আলোচিত কনটেন্ট নির্মাতা হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। নির্বাচনে ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ করেন হিরো আলম। এই প্রার্থীকে ‘রাষ্ট্রযন্ত্র’ ব্যবহার করে হারানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

বগুড়া-৪ আসনের উপনির্বাচনের ভোট পুনঃগণনা করতে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা দিয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদের স্যার আমাকে তাচ্ছিল্য করে কথা বলেছেন। একজন মন্ত্রী দেশের নাগরিককে তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না।’ কাদেরকে বগুড়া-৪ আসনে ভোটে লড়ারও চ্যালেঞ্জ দেন হিরো আলম।

আরও পড়ুন  বিক্ষোভে উত্তাল ইরান: বন্ধ ইন্টারনেট পরিষেবা, ট্রাম্পকে দুষলেন খামেনি

তার এ চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আমি তাকে (হিরো আলম) কিছুই বলিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিয়েছি। সে (হিরো আলম) প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসাবে (নির্বাচন) করেছে। ভালো ভোটও পেয়েছে। তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। আমি যা বলেছি সেটা মির্জা ফখরুলের মন্তব্যের জবাব।

প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিনকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, মোছলেম উদ্দিন নেতা থেকে কর্মী হয়েছেন, দলের নিবেদিতপ্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক ছিলেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেন তিনি। তার জীবনে এমপি হওয়ার স্বপ্ন ছিল। সেটা শেখ হাসিনা পূরণ করেছেন। তার মনে কোনো না পাওয়ার বেদনা ছিল না।

আরও পড়ুন  বিশ্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে লোকসভা নির্বাচন: রাজীব কুমার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ