ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন পেলেন ‘নোমান পুত্র’ সাঈদ আল নোমান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আবদুল্লাহ আল নোমানের পুত্র সাঈদ আল নোমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দলের পক্ষ থেকে নগরীর দুইটি চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও কেন্দ্রীয় পর্যায়ের আলোচনার পর তাঁকেই এ আসনের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তাঁর মনোনয়নের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় ওয়ার্ড আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন প্রয়াত মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। অন্যদিকে চট্টগ্রাম-১০ আসনের পরিবর্তে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়ে সাঈদ আল নোমান জানান, দলের পক্ষে আমাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। আমি দলের সকলের প্রতি কৃতজ্ঞ এবং এর সম্মান রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।

আরও পড়ুন  সংসদ ভবন এলাকায় ছুরিকাঘাতে কিশোর নিহত

এর আগে গত ৩ নভেম্বর বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় চট্টগ্রাম-১০ আসনে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল। ওই সময় চট্টগ্রাম-১১ আসন খালি রাখা হয়েছিল।

শেষ পর্যন্ত আমীর খসরুকে তার পুরনো সংসদীয় এলাকা চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হল। এই আসনে তার মনোনয়নপত্র সংগ্রহ না করলেও তার ছেলে ইস্রাফিল খসরুর পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়েছিল।

আরও পড়ুন  শিশু আয়ানের মৃত্যু: ইউনাইটেড মেডিকেল বন্ধের নির্দেশ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ