ঢাকা, -

আলোচিত সংবাদ

‘জুলাই যোদ্ধা’ মাহদী হাসানকে মুক্তি দিতে আল্টিমেটাম

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জুলাই যোদ্ধা মাহদী হাসানকে মুক্তি দিতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৩ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, জুলাই যোদ্ধা মাহদী হাসানকে ১ ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন  রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষমতা পেলো শেখ হাসিনা

এদিকে মাহাদী হাসানের মুক্তির দাবিতে আগামীকাল রবিবার শাহবাগ মোড়ে বিক্ষোভের ডাক দেয় সংগঠনটি। বিকেল সাড়ে ৩টার দিকে এ আন্দোলনের ডাক দেয় জুলাই মঞ্চ নামের একটি সংগঠন।

মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  ‘মব সহিংসতার’ শিকার ২২২ জন: আসক

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ