ঢাকা, -

আলোচিত সংবাদ

লালখান বাজারে কিশোরী হত্যার ঘটনায় বাড়িওয়ালাসহ গ্রেফতার ২

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের লালখান বাজারে ১২ বছরের কিশোরী শ্রাবন্তী ঘোষকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করার অভিযোগে বাড়ির মালিকসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র‍্যাব)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আলোচিত ও নৃশংস এই ঘটনার মাত্র ২৩ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব কর্তৃপক্ষ।

গ্রেফতারকৃতরা হলেন- প্রদীপ লাল ঘোষ (৫২) ও অজয় সিংহ (২৫)।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত শ্রাবন্তী ঘোষ সাতকানিয়া উপজেলার আমিলাইশ গ্রামের তপন ঘোষ ও রোজি ঘোষের কন্যা। জীবিকার প্রয়োজনে পরিবারটি চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজার পানির ট্যাংকি এলাকায় প্রদীপ লাল ঘোষের মালিকানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। শ্রাবন্তীর বাবা ও মা দুজনেই গার্মেন্টসকর্মী হওয়ায় অধিকাংশ সময় বাসায় অনুপস্থিত থাকতেন এবং সে তার ছোট ভাইকে নিয়ে বাসায় অবস্থান করত।

আরও পড়ুন  চট্টগ্রাম-৬ আসনে জয়ের পথে বিএনপি

ঘটনার দিন (৩ জানুয়ারি ২০২৬) রাতে শ্রাবন্তী তার দাদার বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে নিজ ভাড়াবাসায় ফিরে আসে। পরে গভীর রাতে শ্রাবন্তীর খোঁজ না পেয়ে দাদা ভাড়াবাসায় গিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সহায়তায় শ্রাবন্তীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর পরিবার শুরু থেকেই অভিযোগ করে আসছে, শ্রাবন্তীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়।

আরও পড়ুন  ফের হারুয়ালছড়ির ইকবাল চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ঘটনার পরপরই এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয় এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে ধর্ষণ পরীক্ষাও করা হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হলে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় নিহতের মা রোজি ঘোষ বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ৯(৩) ধারায় বাড়ির মালিক প্রদীপ লাল ঘোষ, অজয় সিংহসহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

আরও পড়ুন  ফুল দেওয়া নিয়ে যুবলীগ-শ্রমিকলীগ-স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ, আহত ৬

মামলা দায়েরের পরপরই র‍্যাব-৭ চট্টগ্রাম গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামি চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ৮ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ১১টায় র‍্যাবের একটি বিশেষ দল ভান্ডারী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রদীপ লাল ঘোষ (৫২) ও অজয় সিংহ (২৫)-কে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ