ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাইক্রোবাস চালক খুন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহবুব আলম (৩৬) নামে এক  মাইক্রোবাস চালক খুন হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ির মৃত আবদুল নবীর পুত্র।

জানা গেছে, মাহবুব আলম পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। তবে পাশাপাশি তিনি ওই এলাকার আলাউল হল নামের একটি ভবনের দেখাশোনার কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার দিন ভোররাতে ৩/৪ জন দুর্বৃত্ত কলাবাগান এলাকার গিয়ে মাহবুব আলমের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তারা মাহবুব আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

আরও পড়ুন  বর্ষীয়ান রাজনীতিক মোছলেম উদ্দিন আর নেই।

এদিকে, মাহবুব আলমের নিহতের খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী ও মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কলাতল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

আরও পড়ুন  মার্কিন আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি মাদুরোর

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে জানান এ পুলিশ কর্মকর্তা।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ