ঢাকা, -

আলোচিত সংবাদ

পটিয়ায় বাস চাপায় হাজারি গলির স্বর্ণ ব্যবসায়ী নিহত

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের পটিয়ায় বাস চাপায় মো: আলী (৩৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার  (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের উপজেলার জিরি মাদরাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: আলী চট্টগ্রাম নগরীর হাজারি গলির স্বর্ণ ব্যবসায়ী। আজ শুক্রবার সকালে ওই ব্যবসায়ীর দাফন সম্পন্ন হয়েছে। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৈগ্রাম এলাকার মো: হাশেমের পুত্র।

আরও পড়ুন  সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় ৩ পুণ্যার্থীর মৃত্যু

জানা গেছে, স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ আলী চট্টগ্রাম নগরীর হাজারি গলির স্বর্ণ ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে তাদের এক প্রতিবেশীর মেহেদী অনুষ্ঠানে যোগ দিতে তিনি মোটরসাইকেলে করে পটিয়ার শান্তিরহাটে যান। তিনি মোটরসাইকেলে বসা ছিল। এসময় একটি বাস পেছন থেকে এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়।

জিরি কৈয়াগ্রাম এলাকার সিএনজি চালক মো: মারুফ জানিয়েছেন, স্বর্ণ ব্যবসায়ী দোকান বন্ধ করে শান্তিরহাট এলাকার একটি মেহেদী অনুষ্ঠান যাচ্ছিলেন। তিনি মোটরসাইকেলের পেছনে বসা ছিল। এসময একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়।

আরও পড়ুন  ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করা হবে: অর্থ উপদেষ্টা

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুনুর রশিদ জানান, বাস চাপায় স্বর্ণ ব্যবসায়ী নিহতের ঘটনাটি কেউ তাকে জানাননি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ