ঢাকা, -

আলোচিত সংবাদ

সিভাসুর আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) আবাসিক হল থেকে উপমা দত্ত নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বিবদ্যালয়ের বিজয়-২৪ হলের নিজ কক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

খুলশী থানার ওসি জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপমা দত্ত বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মাগুরা।

আরও পড়ুন  টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সূত্রে জানা যায়, হলের ২১০ নম্বর কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক ধারণা অনুযায়ী এটি একটি আত্মহত্যা হতে পারে। কক্ষ থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ বিভাগ বিষয়টি তদন্ত করছে।

আরও পড়ুন  হাটহাজারীতে গলায় ফাঁস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

খুলশী থানা পুলিশের ওসি জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ভয়েস অফ এশিয়াকে বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করি। আজ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি।

‘সুইসাইড নোট’ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, এটি আসলে ঠিক ‘সুইসাইড নোট’ না- মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

আরও পড়ুন  নেত্রকোনায় বিজ্রের নিচ থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ