ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আদালতের নির্দেশ অমান্য করে কর্ণফুলী নদীর জায়গা লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে রবিবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারির পাশাপাশি ওই জমির বিষয়ে সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারির নির্দেশ দেন।

আরও পড়ুন  একলাফে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ল ২৬৬ টাকা

এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, কর্ণফুলী নদী রক্ষায় এইচআরপিবির (হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ) করা জনস্বার্থের মামলায় হাইকোর্ট রায় দিয়ে কয়েক দফা নির্দেশনা দেন এবং জরিপ অনুসারে কর্ণফুলী নদী রক্ষার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। ওই নির্দেশনা অমান্য করে কর্ণফুলী নদীর অংশ যা জরিপে নদী হিসেবে দেখানো হয়েছে, সেটি সিটি করপোরেশনকে লিজ দেওয়ার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন  সিরিয়ার কাছে ভূমিকম্পে নিহত ১ হাজার ৫২২ জনের মরদেহ হস্তান্তর করলো তুরস্ক

সে কারণে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, মেম্বার শহিদুল আলম, কমোডর কাউসার রশিদ এবং সম্পত্তি বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ রায়হান উদ্দিনের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করায় কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তি দেওয়া হবে না সেই মর্মে রুল জারি করেন হাইকোর্ট।

আদালত পৃথক আদেশে ফিরিঙ্গি বাজার মৌজার (বিআরএস দাগ নম্বর ৬০১) ওই জমি সংক্রান্ত বিষয়ে পরবর্তী সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেন।

আরও পড়ুন  বাংলাদেশে নতুন ভিসানীতি নিয়ে যা বললেন উজরা জেয়া

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ