ঢাকা, -

আলোচিত সংবাদ

চন্দনাইশে প্রার্থিতা বাতিলের ভুয়া চিঠি নেট দুনিয়ায় ভাইরাল

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদের প্রার্থিতা বাতিল সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে প্রার্থীর ঘনিষ্ঠ সূত্র ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রচারিত ওই চিঠিটি ভুয়া এবং নির্বাচন কমিশন থেকে এ ধরনের কোনো আদেশ জারি করা হয়নি।

ভাইরাল হওয়া তথ্যে দাবি করা হয়, বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. ছানাউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে জসীম উদ্দীনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন  বাবর আলী'র লক্ষ্য এবার একসাথে মাউন্ট এভারেস্ট-লোৎসে

সেখানে বলা হয়, নির্বাচনী তফসিল কার্যকর থাকা অবস্থায় প্রার্থীর পক্ষে অর্থ বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন সুমনকে একটি মসজিদ কমিটির কাছে ৫ লাখ টাকা হস্তান্তর করতে দেখা যায় এবং তিনি তা প্রার্থী জসীম উদ্দীনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।

আরও পড়ুন  চট্টগ্রামে পাহাড় ধ্বসের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

ভাইরাল চিঠিতে আরও দাবি করা হয়, জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৭৩ ও ৯০বি এবং জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০০৮ (সংশোধিত)-এর প্রাসঙ্গিক বিধান লঙ্ঘনের অভিযোগে আইনগত ক্ষমতাবলে প্রার্থিতা বাতিল করা হয়েছে।

তবে প্রার্থীর ঘনিষ্ঠ সূত্র জানায়, নির্বাচন কমিশনের নামে প্রচারিত আদেশপত্রটি সঠিক নয় এবং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন  যশোরে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা

তাদের ভাষ্য, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত প্রার্থিতা বাতিলের কোনো আনুষ্ঠানিক নোটিশ পাওয়া যায়নি। একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এম বশির আহমেদ বলেন, কোনো প্রার্থীরই প্রার্থিতা বাতিল নিয়ে কোনো আদেশ আসেনি। এ নিয়ে যদি কিছু প্রচার হয়ে থাকে, তা অপতথ্য।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ