ঢাকা, -

আলোচিত সংবাদ

সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দুই-তৃতীয়াংশের বেশি মেজরিটি নিয়ে বিএনপি জাতীয় সংসদে যাবে। সুতরাং সরকার গঠনের ক্ষেত্রে অন্য কোনো দলের বা কারো সঙ্গে জোট করার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ফলাফল হাতে পাওয়ার পর নিজ বাসভবনে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন সোর্স, গণমাধ্যমের বন্ধুদের সংবাদ, কেন্দ্রীয়ভাবে আমাদের যে নির্বাচনি সেল আছে ওখান থেকে যেটুকু জেনেছি এবং সারা দেশের জেলা পর্যায়ে থেকে আমরা যে ফলাফলগুলো বেসরকারিভাবে কালেকশন করে যেগুলো জানতে পেরেছি তাতে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি মেজরিটি নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সংসদে যাবে। সুতরাং সরকার গঠনের ক্ষেত্রে অন্য কোনো দলের বা কারো সঙ্গে কোয়ালিশন (জোট) করার কোনো সুযোগ নেই বা প্রশ্নই আসে না, দরকার নেই।

আরও পড়ুন  গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে অপসারণ

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা জাতীয় সরকার গঠন করার ক্ষেত্রে আমাদের ৩১ দফাতে উল্লেখ করেছি- যারা আমাদের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, যুগপৎ আন্দোলনে শরিক ছিল তাদেরকে সঙ্গে নিয়ে নির্বাচন করা এবং যদি ফ্যাসিবাদের পতন হয় তখনকার ভাষ্যে বলেছি, সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করব, এই জাতীয় সরকার কিন্তু সংসদে যারাই আছে সবাইকে নিয়ে জাতীয় সরকার নয়, ঐকমত্যের ভিত্তিতে যারা আমরা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুগপতের সঙ্গী ছিলাম তাদেরকে নিয়ে সরকার গঠন করা, নির্বাচন করা, সেটা আমরা করেছি। নির্বাচন হয়েছে এবং এরপরে সরকার গঠনের ক্ষেত্রে আমাদের সেই মনোযোগটা থাকবে, প্রতিশ্রুতি থাকবে।

আরও পড়ুন  ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: ইসি সানাউল্লাহ

সংসদে কেমন বিরোধী দল দরকার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ভেরি ভাইব্রেন্ট (খুব প্রাণবন্ত) বিরোধী দল দরকার সংসদে। কারণ, এটা সুশাসনের জন্য যেটা বলা হয় যে দায়িত্বশীল সরকার নিশ্চিত করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সবসময় জাতীয় সংসদে দরকার, যাতে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। সেরকম আমরা আশা করি।

আরও পড়ুন  তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হচ্ছেন সেলিমুজ্জামান সেলিম

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ