ঢাকা, -

আলোচিত সংবাদ

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ড. মঈন খান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে পরিবর্তনের মধ্যে থাকলেও এটি এখনো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। এবার সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন ড. আবদুল মঈন খান। আসনটির সবকটি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তিনি ৯২ হাজার ৭৩৯ ভোট পেয়েছেন।

আরও পড়ুন  ইরানের হামলায় লন্ডভন্ড দুবাই ও সৌদির মার্কিন দূতাবাস

নরসিংদী জেলার সন্তান ড. আবদুল মঈন খান। তার বাবা আবদুল মোমেন খান ছিলেন  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আস্থাভাজন। ছিলেন খাদ্যমন্ত্রীও।

আবদুল মঈন খানও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন, সামলেছিলেন তথ্যমন্ত্রীর দপ্তর। এবার তিনি পেতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।

বিএনপির একটি বিশ্বস্ত সূত্র বলছে, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। শিক্ষাখাতকে পরিপূর্ণ ও আধুনিকায়নের লক্ষ্যে এবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব আবদুল মঈন খানকে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন  দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক হলো অপরাজিতা

এদিকে, মন্ত্রিপরিষদ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করা হবে।

অপরদিকে, বিএনপির মন্ত্রিপরিষদের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেমন মন্ত্রিসভা হতে যাচ্ছে তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ